শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্তকে ছাড়াতে পুলিশের অভিযানে বাধা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (৮) বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল নামের এক যুবককে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে ওই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

 

বুধবার (১০ জুন) সন্ধ্যার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হিমেলের (২১) বাবার নাম মো. সালাউদ্দিন।

 

জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। বুধবার বিকালে শিশুটি নিজ বাসার বাহিরে বের হওয়ার পর দীর্ঘক্ষণ পিতা-মাতা তাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার সময় শিশুটি হঠাৎ নিজ বাসার দিকে দৌড়ে আসে।

 

এরপর পিতা-মাতার কাছে বিস্তারিত বললে তারা অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে ধরতে ওই বাসায় গেলে অভিযুক্তের স্বজনরা ও মানুষজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্তদের স্বজনরা জড়ো হয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে; কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকায় তা সম্ভব হয়নি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। আমরা অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর