রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস

সু-সাংবাদিকতায় মুক্তি: -মৃধা বেলাল

মৃধা বেলাল / ২৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সত্য যেখানে কলমের ভাষা,

সেখানেই জাগে দেশ,

মিথ্যার কাছে মাথা নোয়ালে

অন্ধকার নেমে শেষ।

সাংবাদিকতা বিবেকের কণ্ঠ,

জনতার অধিকার,

সত্য লিখে পথ দেখানো—

এটাই তার অঙ্গীকার।

হলুদ সংবাদ ছড়ালে যখন

বাড়ে শুধু বিভ্রান্তি,

জনতার ঘরে ভোগান্তি নামে,

দেশ হারায় শান্তি।

মিথ্যা খবর আগুনের মতো

ছড়িয়ে পড়ে ক্ষণে,

নিরপরাধের চোখের জলে

কালো দাগ পড়ে মনে।

কলম যদি বিক্রি হয়ে যায়

স্বার্থের বাজারে,

সত্য তখন বন্দী হয়ে

কাঁদে অন্ধকারে।

তাই তো চাই সাহসী কলম,

চাই সত্যের জয়,

সু-সাংবাদিকতার হাত ধরেই

মুক্ত হোক নির্ভয়।

জনতার কথা, দেশের কথা—

লিখুক কলম নির্ভীক,

সত্য সংবাদ পথ দেখাক,

হোক সাংবাদিকতা নীতিনিষ্ঠ ও সঠিক।

সু-সাংবাদিকতায় মুক্তি হোক,

হলুদ সংবাদ হোক পরাজিত—

সত্যের আলোয় এগিয়ে যাক

উজ্জীবিত বাংলাদেশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর