শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক, প্রশংসিত আনসার সদস্যরা

মো. সোহেল আহমেদ / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসমা বেগম নামের এক নারীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট এই সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

আটককৃত আসমা বেগম কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার মো. মনিরের স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে কৌশলে চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত চত্বর থেকে সটে পড়ার চেষ্টা করেন আসমা বেগম। তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে হাসপাতাল প্রাঙ্গণেই কাবু করেন। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান জানান, হাসপাতালে আনসার সদস্য মোতায়েনের পর থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে এক যুবককে মাদকসহ আটক করেছিলেন আনসার সদস্যরা। আজ এক রোগীর চেইন ছিনতাইয়ের ঘটনায় এক নারীকে হাতেনাতে ধরা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা থাকায় রোগী ও তাদের স্বজনরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর