শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

আমতলীতে আদালত অবমাননায় অস্ত্র মামলার আসামি রনি’র ২ মাসের কারাদণ্ড

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Oplus_131072

বরগুনার আমতলীতে বিচার কার্যক্রম চলাকালে আদালতকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করার দায়ে রনি খান নামে এক আসামিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রনি খান তালতলী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি। আদালত সূত্রে জানা গেছে, আমতলী থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় (জিআর-২৩২/২০২৬) তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। এ সময় বিচার কার্যক্রম চলাকালে তিনি আদালতকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বলেন, আদালতের জিজ্ঞাসাবাদে আসামি রনি খান নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত অবমাননাকর আচরণের দায়ে দণ্ডবিধির ২২৮ ধারায় তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট মাহবুব আলম বলেন, বিচারিক শৃঙ্খলা ও আদালতের মর্যাদা রক্ষায় এ ধরনের ঘটনায় আদালতের কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ। এ আদেশ আদালতে দায়িত্বশীল আচরণের বিষয়ে আসামিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর