নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf) সিরাপসহ মো. মারুফ শাহরিয়ার (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লা থানার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় এলাকার ‘স্বপ্নীল সিটি’ সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওয়াসিম খাঁনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ৩৬ বোতল এসকাফ সিরাপসহ একজন গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত মারুফ শাহরিয়ার শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর এলাকার মো. মোবারক হোসেনের ছেলে। সে বর্তমানে ফতুল্লার নূরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।