সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার আবারও পৌর শ্মশানে ঢুকতে অপরাধের মহানায়ক সবুজের অপচেষ্টা! ফতুল্লায় ৩২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কৃষক দলের মিছিলে আওয়ামী লীগের সামেদ বাহিনী হামলা চালিয়েছে- বিএনপি নেতা হালিম আজাদ চাঁদাবাজির তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, এসআরবির নথিতে ৫৬৫ জনের নাম বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থী পুলিশ হেফাজতে আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন নারায়ণগঞ্জে ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তাজনীন ওহাব বৃষ্টি নামের এক নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের অনুসন্ধান দল আদালতে পেশ করা আবেদনে উল্লেখ করে, শেখ ফজলে শামস পরশের বিরুদ্ধে নিজ নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে দুদকের চলমান অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন আটকানো জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সার্বিক দিক বিবেচনা করে তিনজনেরই বিদেশে গমনে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর