মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

কলাপাড়ায় যুবদল নেতা জুয়েল’র ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কামাল হোসেন খান / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীন সড়কগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। এলাকাবাসীর যখন ভোগান্তি চরমে, ঠিক তখন উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের নেতৃত্বে শুরু হয় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ।

সরকারি সহায়তা ছাড়াই স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে তিনি তীব্র তাপদাহ উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির বিভিন্ন অংশে ইট ফেলে মেরামতের কাজ করেছেন। দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারের কাজ হাতে নেওয়ায় সাধারণ মানুষের মাঝেও ফিরে এসেছে স্বস্তি । তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান , উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক দীর্ঘদিন ধরে দুরবস্থায় পড়ে থাকায় করানে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরাসহ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতেন। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা হতাশ ছিলেন। তবে যুবদল নেতার এই উদ্যোগে সাধারণ মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে।
“নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান”— এমন বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক সংস্কার। যুবদল নেতা জুয়েল শিকদারের এই উদ্যোগ এখন এলাকায় মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের বলেন, এ রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা অবস্থায় পড়েছিলো। যোগাযোগ ব্যবস্থায় মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধার জন্য ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক সংগঠনের নেতা নয়ন গাইন বলেন, এ উদ্যোগে সত্যিই প্রশংসার দাবিদার। জনগণের পাশে দাঁড়ানোর এমন মানসিকতা সবাইকে অনুপ্রাণিত করবে। এছাড়া গ্রামীন এই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংশ্লিষ্ট কর্তপক্ষ পাকাঁ করবেন এমটাই দাবী জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর