মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে পুড়ল ৬ প্রাণ, শোকে কাঁদছে নারায়ণগঞ্জ আমতলী: শ্রমিকদল সভাপতির হত্যা মামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আমতলীতে জন্মগত প্রতিবন্ধী সজীবের আজীবন ভরণ-পোষণের দায়িত্ব নিল ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, মলম পার্টির দুই নারী গ্রেপ্তার নির্দোষ হয়েও আজ আমি অপরাধী: আদালত প্রাঙ্গণে আইভীর আক্ষেপ স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩ ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ৩১ সদস্যের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনায় শেষ পর্যন্ত কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। পদত্যাগের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন জানান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের কথা শুনেছেন। তবে জেলা কমিটির কাছে কোনো লিখিত পদত্যাগপত্র জমা পড়েনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রকাশিত হলে কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। এরপর কেন্দ্রীয় যুবদল কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ মোট ১৬ নেতা একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে এবং যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল নবগঠিত কুশাখালী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর