সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার বন্দরে অনিয়মের অভিযোগে ২ বিরিয়ানি হাউজকে ১১ হাজার টাকা জরিমানা জিলাপির ভিডিও দিয়ে শুরু, এবার পেশাদার সাংবাদিকতায় তাজু ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীনের মৃত্যু রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার কাগজে ১৫০ ফুট, বাস্তবে ২৪: দখলে সংকুচিত ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়ক বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি রফিক লাল ও আবুল কালাম কে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ ফতুল্লায় হেরোইনসহ সাবেক এমপির গাড়িচালক গ্রেফতার

জিলাপির ভিডিও দিয়ে শুরু, এবার পেশাদার সাংবাদিকতায় তাজু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও বাস্তব জীবনের নানা চিত্র তুলে ধরে আলোচনায় আসা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তরুণ তাইজুল ইসলাম তাজু এবার পেশাদার সংবাদমাধ্যমে কাজের সুযোগ পেলেন। ভাইরাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে টাইমস টুডে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাজুর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন টাইমস টুডের সম্পাদক মাসুম খান।

চরের সাধারণ পরিবারের সন্তান তাজু পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। তবে পেশাগত ব্যস্ততার পাশাপাশি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের নানা সমস্যা, সামাজিক বাস্তবতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন তিনি। সহজ-সরল উপস্থাপনা ও স্বতঃস্ফূর্ত ভাষার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামে ব্যাপক পরিচিতি পান।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে এক বিক্রেতার সঙ্গে তার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। ওই ভিডিওতে তার করা প্রশ্ন ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন? সরকারি রেটে?নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা তার সাক্ষাৎকার নিতে ছুটে যান এবং তিনি দেশজুড়ে পরিচিত মুখে পরিণত হন।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পরও দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পাননি তাজু। এবার সেই পথ খুলে দিল টাইমস টুডে।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সম্পাদক মাসুম খান বলেন, তাজুর ভিডিওগুলোতে সমাজের বাস্তব সমস্যা, মানুষের জীবনসংগ্রাম এবং জনস্বার্থের বিষয়গুলো আন্তরিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। তার মধ্যে নাগরিক সাংবাদিকতার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করতেই তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাইজুল ইসলাম তাজু। সাধারণ মানুষের কথা তুলে ধরার যে প্রয়াস তিনি শুরু করেছিলেন, সেই কাজ আরও দায়িত্বশীলভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর