বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কুয়াকাটা সড়ক ৬ লেন করার দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হাতের মুঠোয় কৃষিবিদ: এক বছরে ৯২ হাজার চাষির সহায়তায় কৃষি কল সেন্টার ফোনে হুমকি ও মাইক্রোবাসে সশস্ত্র হামলা: আতঙ্কে নারায়ণগঞ্জের এক হাসপাতাল ব্যবসায়ী উন্নয়ন ও প্রতিরক্ষায় বাংলাদেশ-জাপান দৃঢ় বন্ধন: ইপিএ চুক্তি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার রক্ষকই ভক্ষক: দাউদকান্দিতে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বেচে দিল পুলিশ! জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় সোচ্চার : গয়েশ্বর চন্দ্র মালিকানা বিরোধে ঢাকা-না.গঞ্জ রুটে আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছাড়ের চমকে নাসিকের বাজিমাত: বকেয়া কর মেলায় ১৫ দিনেই আদায় ৭ কোটি সড়ক দুর্ঘটনা: চার বছরের সন্তানকে এতিম করে চলে গেলেন পোশাক শ্রমিক মানসুরা অভিযানের নামে ‘বাণিজ্য’ ও হয়রানি: মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ

বাম ঐক্যে কোন্দল: নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সমীকরণের মধ্যেই বড় ধরনের ভাঙন ও অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’। জোটের সদ্য বিদায়ী সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলমের বিরুদ্ধে চরম ‘স্বেচ্ছাচারিতা’ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে শরিক দলগুলো। এই পটভূমিতে জোটের নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ।

গত ৩০ জুন (মঙ্গলবার) সকালে এসডিপির অস্থায়ী কার্যালয়ে দলটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় জোটের বর্তমান পরিস্থিতি ও এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

অভিযোগের মুখে বিদায়ী সমন্বয়ক

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে ডাঃ সামছুল আলম সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই জোটের দীর্ঘদিনের রীতিনীতি উপেক্ষা করে একক ও ইচ্ছামাফিক সিদ্ধান্ত নিতে শুরু করেন। জোটের অন্যতম শরিক প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমানকে বহিষ্কার করলেও, ডাঃ সামছুল আলম পিডিপির মূল মহাসচিব হারুন আল রশিদ খানকে বাদ দিয়ে সেই বহিষ্কৃত নেতাকেই জোটে প্রতিনিধি হিসেবে যুক্ত করেন। জোটের অন্যান্য নেতাদের না জানিয়ে বা কোনো আনুষ্ঠানিক মিটিং ছাড়াই এমন অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

জোট ভাঙার অপচেষ্টা ও পাল্টা অব্যাহতি

জোটের চার মাস মেয়াদী ঘূর্ণায়মান নেতৃত্ব নীতি অনুযায়ী, ৩০ জুন ডাঃ সামছুল আলমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবং পরবর্তী সমন্বয়ক হিসেবে আবুল কালাম আজাদের দায়িত্ব নেওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। তবে অভিযোগ উঠেছে, গত ২৬ জুন একটি কথিত সভার অজুহাত দেখিয়ে আবুল কালাম আজাদকে জোট থেকে অব্যাহতি দেন সামছুল আলম এবং কমরেড হারুন চৌধুরীকে পরবর্তী সমন্বয়ক ঘোষণা করেন।

এসডিপির জরুরি সভায় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, জোটকে ঐক্যবদ্ধ রাখার সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও ডাঃ সামছুল আলমের এমন একতরফা আচরণের কারণে জোট আজ ভাঙনের মুখে। এর সম্পূর্ণ দায় তাকেই নিতে হবে।

১ জুলাই থেকে নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা

উদ্ভূত পরিস্থিতিতে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) জোটের অন্যান্য মূল শরিকদের সাথে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে আবুল কালাম আজাদই গণতান্ত্রিক বাম ঐক্যের বৈধ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিষ্ক্রিয় হয়ে পড়া জোটকে পুনরুজ্জীবিত করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে আবারও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সমন্বয়ক।

জোটের সংক্ষিপ্ত পটভূমি:

২০১৭ সালের ১৭ নভেম্বর গঠিত এই গণতান্ত্রিক বাম ঐক্য ২০২২ সালে চার দলের (বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, এসডিপি ও পিডিপি) সমন্বয়ে নতুন রূপ নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে এই জোট রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে বাধ্য করতেও সোচ্চার ছিল। তবে সাম্প্রতিক আসন বণ্টন ও অভ্যন্তরীণ পদায়ন নিয়ে বিরোধের জেরে জোটটি এখন গভীর সংকটে নিমজ্জিত।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর