বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপালো ছিনতাইকারীরা, দিনদুপুরে লিংক রোডে আতঙ্ক রণক্ষেত্র নারায়ণগঞ্জ আদালত: পুলিশের হেফাজত থেকে খুনি শরিফকে ছিনিয়ে গণপিটুনি! রাজনীতি থেকে ‘দূরে’ শামীম ওসমান, মাঠে নামতে নারাজ অনুসারীরাও যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান ভবন নির্মাণে ধীরগতি: মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে ফেসবুকে ক্ষোভ যুবদল নেতা নূরুল ইসলাম তেলার দীর্ঘ দুই বছর পর চালু হলো ভারতের পর্যটন ভিসা: জেনে নিন নতুন নিয়ম ও আবেদন প্রক্রিয়া মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকাসহ মালামাল লুটের দাবি আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

রাজনীতি থেকে ‘দূরে’ শামীম ওসমান, মাঠে নামতে নারাজ অনুসারীরাও

মো. সোহেল আহমেদ / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আর রাজনীতিতে ফিরছেন না- এমন একটি বার্তা তাঁর অনুসারীদের মাঝে ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয় পর্যায়ে তাঁর অনুসৃত নেতা-কর্মীরাও নতুন করে মাঠে নামতে অনিহা প্রকাশ করছেন। সাম্প্রতিক মাসগুলোতে নারায়ণগঞ্জ শহরে কিছু ঝটিকা ও গোপন মিছিল দেখা গেলেও সেখানে শামীম ওসমানের পক্ষে কোনো স্লোগান বা তাঁর নামের উপস্থিতি না থাকা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

অতীতে ফেরা রাজনৈতিক স্থবিরতা

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে আলোচনায় আসেন শামীম ওসমান। তবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরপরই তিনি দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমান। তাঁর সেই আকস্মিক প্রস্থানের ফলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছিল, দলটির জেলা ও মহানগরের শীর্ষ নেতারাও প্রকাশ্যে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। দীর্ঘ সাড়ে আট বছর নির্বাসন শেষে ২০০৯ সালের এপ্রিলে তিনি পুনরায় নারায়ণগঞ্জে ফিরে একটি বিশাল জনসভার মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তন করেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তাঁকে কোনো আইনি জটিলতা বা কারাবাসের মুখোমুখি হতে হয়নি।

উন্নয়নহীনতা জনদুর্ভোগের এক দশক

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর থেকে শামীম ওসমানের রাজনৈতিক প্রভাব ও আচরণ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও তিনি বিতর্কিত প্রক্রিয়ায় এমপি নির্বাচিত হন। তবে টানা ১০ বছর ক্ষমতায় থাকলেও তাঁর নির্বাচনী এলাকা ফতুল্লাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন জনসভায় তিনি নিজের এলাকাকে ‘নববধূর মতো’ সাজানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সামান্য বৃষ্টিতেই ফতুল্লার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। ভাঙাচোরা রাস্তাঘাট আর তীব্র জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেড় দশকে সম্পদের পাহাড়

বিগত দেড় দশকে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও শামীম ওসমান এবং তাঁর পরিবারের আর্থিক অবস্থার অভূতপূর্ব উত্থান ঘটেছে। ২০১৪ সালে দ্বিতীয়বার এমপি হওয়ার পর থেকে তাঁর নিজের পাশাপাশি স্ত্রী, পুত্র ও কন্যার সম্পদ জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। বিগত তিনটি নির্বাচনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, এই সময়ে শামীম ওসমান ও তাঁর পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ বহুগুণ বেড়েছে, যা তাঁকে বিপুল বিত্ত-বৈভবের মালিকে পরিণত করেছে।

আন্দোলন, মামলা আত্মগোপন

২০২৪ সালের জুলাই মাসে দেশে ছাত্র-জনতার গণ-আন্দোলন তীব্র রূপ নিলে ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহর উত্তাল হয়ে ওঠে। এর পরদিন, অর্থাৎ ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর শামীম ওসমান ও তাঁর বাহিনীর গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে, যেখানে তাঁকে প্রধান আসামি করা হয়েছে। একই সাথে তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান এবং মেজ ভাই সেলিম ওসমানও একাধিক মামলার আসামি হয়েছেন।

বর্তমানে প্রায় ২৩ মাস ধরে আত্মগোপনে থাকা শামীম ওসমান সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন। কিছুদিন আগে দুবাইতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তাঁর একাধিক বৈঠকের খবর পাওয়া গেলেও, অনুসারীদের কাছে তিনি দেশে ফেরার ব্যাপারে এখনো কোনো সবুজ সংকেত বা বার্তা পাঠাননি।

দলীয় সূত্র জানায়: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেও, শামীম ওসমান এখনো মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়ে কোনো বার্তা পাঠাননি। ফলে একসময়ের প্রভাবশালী এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর