সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নাশকতা রোধে সতর্ক প্রশাসন: নারায়ণগঞ্জসহ ৬ জেলায় নামছে সেনাবাহিনী কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল  ভারতীয় ভোগ্যপণ্য ও কম্বলসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেফতার- ৮ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো জরম্নরি সংস্কারের নির্দেশ মৌলভীবাজারে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো জরম্নরি সংস্কারের নির্দেশ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তাঁর উদ্যোগে আজ ২২ জুন এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

 

পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার; সিভিল সার্জন, মৌলভীবাজার; গণপূর্ত বিভাগ, মৌলভীবাজারের প্রতিনিধি এবং সংশিস্নষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনে হাসপাতালের কিছু অংশে অবকাঠামোগত সমস্যা পরিলক্ষিত হয়।

 

এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের পস্নাস্টার খসে পড়া, কয়েকটি স্থানে দরজা, জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ডের ছাদ ও জরম্নরি অপারেশন থিয়েটারসহ কিছু স্থানে পানি চুইয়ে পড়ার ঘটনা উলেস্নখযোগ্য। এসব সমস্যার কারণে রোগীসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

 

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি গুরম্নত্ব সহকারে পরিদর্শন করে সংশিস্নষ্ট কর্তৃপক্ষকে দ্রম্নত জরম্নরি মেরামত, সংস্কার ও রংকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর