সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভ‚মিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’ মৌলভীবাজারে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত-৩

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ- জামালপুর / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
রোববার (২১ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

 

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

 

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর