মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ স্কুলছাত্রী আফরা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর লাশ দাফনে পুলিশ-নেতাদের ‘আপস’ তানজিলা মৃত্যুর আসল সত্য আড়ালে? ‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান

মেসির গোলের বন্যা ফাইনাল পর্যন্ত থাকবে- সারজিস আলম

কামাল হোসেন খান / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আশা করছি মেসির গোলের বন্যা ফাইনাল পর্যন্ত থাকবে।

বুধবার (১৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খেলা দেখতে এসে তিনি এ কথা বলেন।

খেলা শুরুর আগেই টিএসসির কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমর্থকদের ভিড়ে। দুই দলের সমর্থকরা উপস্থিত থাকলেও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সারজিসের সঙ্গে বসে খেলা দেখছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

মেসির প্রথম গোলের পর সারজিস বলেন, আর্জেন্টিনার কনফিডেন্স ফিরে আসা দরকার, বুস্টআপ হওয়া দরকার। আশা করছি মেসির গোলের বন্যা ফাইনাল পর্যন্ত থাকবে।

এর আগে, আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন মেসি।

শুরু থেকেই বলের দখল নিয়ে খেলছিল আর্জেন্টিনা। কমপ্যাক্ট পাসিং ও দ্রুত মুভমেন্টে আলজেরিয়ার রক্ষণে চাপ তৈরি করে লিওনেল স্কালোনির দল। শুরুতে মেসির একটি গোল সামান্য অফসাইডের কারণে বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন সমর্থকদের।

১৭ মিনিটে মেসির গোলেই লিড নেয় আর্জেন্টিনা। ডান দিক থেকে আক্রমণে যুক্ত হয়ে নিজের স্বভাবসুলভ ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন অধিনায়ক। গোলের পর কানসাসের গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে।

কানসাসে প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। গোলের পর দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে।

তবে প্রথমার্ধের শেষ দিকে আলজেরিয়া বলের দখল নিয়ে চাপ বাড়ায় এবং কয়েকটি সুযোগও তৈরি করে। আর্জেন্টিনার জন্য দ্বিতীয়ার্ধে কাজটা তাই এখনো পুরোপুরি সহজ নয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর