বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ধূমপান রোধে তামাক কর নীতি ব্যর্থ: সস্তা ব্র্যান্ড ও ভেপিংয়ে ঝুঁকছে তরুণরা, কাটছাঁট হচ্ছে খাদ্যের বাজেট রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশির প্রস্তাবিত বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: মিজু শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নেত্রকোনায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মজিবর মাস্টার বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন

রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশির

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের দুই বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, কাজের প্রলোভন দেখিয়ে তাদের বিদেশে পাঠানো হলেও পরে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নেওয়া হয়। সোমবার (১৫ জুন) নিহতদের পরিবারের সদস্যরা মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

 

নিহতরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০) এবং চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল (২৫)।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ মে কর্মসংস্থানের আশায় দুজন রাশিয়ায় যান। মাফুলকে রাজমিস্ত্রীর কাজ এবং আরিফকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মাফুল এক দালালের মাধ্যমে এবং আরিফ তার চাচাতো ভাই আমিনুরের সহায়তায় বিদেশে যান।

 

তবে রাশিয়ায় পৌঁছানোর পর পরিবারকে তারা জানান, চাকরির পরিবর্তে তাদের যুদ্ধ সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ, মধ্যস্থতাকারীরা অর্থের বিনিময়ে তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

 

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ মে সর্বশেষ আরিফ ও মাফুলের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।

 

নিহত মাফুলের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছিল, যুদ্ধ করতে নয়। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দায়ীদের বিচারের দাবি জানান।

 

আরিফের বোন কনিকা জানান, রাজমিস্ত্রির কাজের কথা বলে তার ভাইকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে ভাই ফোন করে জানায়, তারা বিপদে আছে এবং বাঁচানোর আকুতি জানিয়েছিল। এখন মৃত্যুর খবর শুনে পরিবার শোকাহত।

 

আরিফের বাবা তারা মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে প্রায় ১৬ লাখ টাকা ঋণ করতে হয়েছে। এখন তারা মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত চান।

 

অভিযোগের বিষয়ে আমিনুর রহমান দাবি করেন, তিনি সরাসরি কাউকে বিদেশে নেননি। আরএস ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে তাদের পাঠানো হয়েছে এবং তিনি কেবল সহযোগিতা করেছেন।

 

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সরকারি ও দূতাবাস অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া ঝুঁকিপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর