বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ধূমপান রোধে তামাক কর নীতি ব্যর্থ: সস্তা ব্র্যান্ড ও ভেপিংয়ে ঝুঁকছে তরুণরা, কাটছাঁট হচ্ছে খাদ্যের বাজেট রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশির প্রস্তাবিত বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: মিজু শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নেত্রকোনায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মজিবর মাস্টার বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মোঃ হারুন অর রশিদ  / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, “ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে রোপন মিয়ার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর