শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Oplus_131072

বরগুনার আমতলীতে মাদক কারবারির বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারির স্ত্রী ও ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পরিবারের প্রধান মো. বাইজিদ হাওলাদার পালিয়ে গেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে বাইজিদ হাওলাদারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ সময় বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) এবং তাঁর ১৬ বছর বয়সী ছেলে সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইজিদ হাওলাদার কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, পলাতক বাইজিদ হাওলাদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃত মা ও ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর