ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ১০ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে সাইনবোর্ডের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতের ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। এদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং বাকি ৯ জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় কতিপয় যুবক সরকারবিরোধী মিছিল ও নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশের একাধিক টিম। রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় বেশ কয়েকজন যুবক জড়ো হতে থাকলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় অধিকাংশ পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই ১০ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আজমেরী ওসমানের সমর্থনে এবং স্থানীয় লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে মিছিলের জন্য সমবেত হয়েছিলেন। তবে মিছিল শুরুর আগেই তাদের ধরে ফেলে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান