সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ভূমিদস্যু’ অপবাদে প্রতিবাদ, দলিল-খতিয়ান যাচাইয়ের আহ্বান নাজমুলের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা বকশীগঞ্জে জমি বিরোধে বড় ভাইকে হাতুড়িপেটা, ছোট ভাই আটক আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ফতুল্লায় বলাৎকার ধামাচাপায় ১০ লাখ টাকার মিশন, ১০ দিনেই ব্যর্থ! অতঃপর গ্রেপ্তার ফতুল্লায় প্যারাডাইসের পরিত্যক্ত কারখানায় উদ্ধার গলিত মরদেহ, আটক ২ লাথির ভিডিও ভাইরাল: বিচার না পেয়ে উল্টো টিসি পেল সেই ৪র্থ শ্রেণির ছাত্রী ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফতুল্লায় ২ শতাংশ জমির জন্য আপন ৩ ভাইয়ের নির্যাতন! বিচার চাইলেন বোন মাজেদা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা

ভূমিদস্যু’ অপবাদে প্রতিবাদ, দলিল-খতিয়ান যাচাইয়ের আহ্বান নাজমুলের

নেত্রকোনা প্রতিনিধি: মো. বাবুল / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নাজমুল হককে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও সংবাদ প্রচারের ঘটনায় এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাজমুলের দাবি, তার বাবা রেখে যাওয়া সম্পত্তির মালিকানা ও হিসাব-নিকাশের পক্ষে প্রয়োজনীয় দলিল, খতিয়ানসহ বিভিন্ন নথিপত্র তার কাছে রয়েছে। ফলে এসব নথি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার আগেই তাকে ‘ভূমিদস্যু’ হিসেবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।

স্থানীয়দের ভাষ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে দলিল, খতিয়ান, নামজারি, সরকারি রেকর্ড ও দখলের বিষয়গুলো যাচাই করা জরুরি। কিন্তু নাজমুলকে ঘিরে প্রচারিত অভিযোগের ক্ষেত্রে এসব নথি কতটা যাচাই করা হয়েছে, তা স্পষ্ট নয়। একই সঙ্গে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য সমানভাবে নেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বাবা রেখে যাওয়া সম্পত্তির হিসাব-নিকাশ নিয়ে স্থানীয়ভাবে একটি বৈঠকও হয়েছে। সেখানে সম্পত্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে বৈঠকে সংশ্লিষ্ট অপর পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে। তারা কেন উপস্থিত ছিলেন না ?

এদিকে স্থানীয় কয়েকজন মুরুব্বি দাবি করেছেন, নাজমুলকে ঘিরে প্রচারিত কিছু অভিযোগের সঙ্গে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার পুরোপুরি মিল নেই। তাদের সঙ্গে কথা বলার সময় নাজমুলকে সমাজবিরোধী বা ‘খারাপ ছেলে’ হিসেবে কেউ উল্লেখ করেননি বলেও তারা জানিয়েছেন।

অন্যদিকে নাজমুল হক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করার আহ্বান জানিয়ে নাজমুল বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হোক। কাগজপত্র যাচাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

নাজমুলকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যা দেওয়ার আগে তার মালিকানাসংক্রান্ত দলিল-খতিয়ান যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ বা নথি কী, সরকারি রেকর্ডে জমির মালিকানা কার নামে, নামজারি ও খতিয়ানের তথ্য কী বলছে এবং জমির দখল পরিস্থিতিই বা কী এসব বিষয় কি যথাযথভাবে যাচাই করা হয়েছিল?

একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া হয়েছিল কি না, স্থানীয় মুরুব্বিদের অভিজ্ঞতা ও বক্তব্য কতটা গুরুত্ব পেয়েছে এবং সংবাদ প্রকাশের আগে তথ্য-উপাত্তের যথাযথ যাচাই হয়েছে কি না, এসব বিষয়ও সামনে এসেছে।

স্থানীয়দের মতে, জমি নিয়ে কোনো বিরোধ বা অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই হওয়া প্রয়োজন। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কোনো আপত্তি থাকার কথা নয়। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো ব্যক্তিকে সামাজিকভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে চিহ্নিত করা হলে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

তাদের ভাষ্য, সংবাদমাধ্যমের দায়িত্ব কাউকে ভালো বা খারাপ হিসেবে প্রতিষ্ঠিত করা নয়, বরং তথ্য-প্রমাণ যাচাই করে সত্য তুলে ধরা। বিশেষ করে জমি ও সম্পত্তি-সংক্রান্ত গুরুতর অভিযোগের ক্ষেত্রে দলিল, খতিয়ান, নামজারি, সরকারি রেকর্ড, প্রত্যক্ষ সাক্ষ্য এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি।

এ কারণে নাজমুল হকের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের পাশাপাশি তার দাবিকৃত দলিল-খতিয়ান ও অন্যান্য নথি, সম্পত্তির মালিকানা, স্থানীয় বৈঠকের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্যও যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এখন মূল প্রশ্ন ,একজন ব্যক্তিকে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত করার আগে যদি তার মালিকানাসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যথাযথভাবে যাচাই না করা হয়ে থাকে, তাহলে এমন গুরুতর অভিযোগ প্রকাশের ভিত্তি কী ছিল?


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর