শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
লাথির ভিডিও ভাইরাল: বিচার না পেয়ে উল্টো টিসি পেল সেই ৪র্থ শ্রেণির ছাত্রী ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফতুল্লায় ২ শতাংশ জমির জন্য আপন ৩ ভাইয়ের নির্যাতন! বিচার চাইলেন বোন মাজেদা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা সাংবাদিক নূরে আলমের বই ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের সাফল্যে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

লাথির ভিডিও ভাইরাল: বিচার না পেয়ে উল্টো টিসি পেল সেই ৪র্থ শ্রেণির ছাত্রী

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্কুলড্রেস পরা চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে, উল্টো স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরার অজুহাতে ভুক্তভোগী ছাত্রীকেই বিদ্যায়তন থেকে ছাড়পত্র (টিসি) দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয়ে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে স্কুল চলাকালীন ওই ছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে কাঁচপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় যায়। এ সময় এক কিশোর পেছন থেকে এসে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে পরপর দুটি সজোর লাথি মারে। সঙ্গে থাকা অন্য এক কিশোর পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে টিকটক ও ফেসবুকে পোস্ট করে।

ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক বসানো হয়। সেখানে অভিযুক্ত কিশোরকে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হয় এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে অন্যায়ের শিকার হওয়া শিশুটির কপালে জোড়েনি কোনো বিচার বা সহানুভূতি। ভুক্তভোগী ছাত্রীর বাবা, যিনি পেশায় একজন পোশাক শ্রমিক, ক্ষোভ প্রকাশ করে জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভাইরাল হলে অপরাধীর বিচার করার বদলে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি সালিসের দোহাই দিয়ে তার মেয়েকেই টিসি ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমি গরিব মানুষ, এখন এই পরিস্থিতিতে মেয়েকে অন্য কোনো স্কুলে ভর্তি করতে পারব কি না তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেন, ঘটনাটি বিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে এবং স্থানীয় লোকজনই সালিস করে বিষয়টির বিচার করেছে। স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই ওই ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর