বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ খালেদা জিয়ার সাথে অসদাচরণ: বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন ১৭ পুলিশ কর্মকর্তা ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক,অতঃপর… সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ফার্মেসিতে অনিয়ম: কুতুবপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পেট্রোল বোমা হামলা, গ্রেফতার ১ কমলগঞ্জে জমির অভাবে আটকে আছে ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Oplus_131072

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, পৌর এলাকার মধ্যবাজার শহীদ মিয়ার একটি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া উপজেলার  দশানী নদী, নীলক্ষিয়া  ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১টি চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত রিং জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। সহকারী কমিশনার( ভূমি)
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর