সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রক্তাক্ত আর্জেন্টিনার হৃদয়, বিশ্বফুটবলের নতুন রাজা স্পেন! যুবদল সভাপতিকে ‘টাকা খোর’ বলে ফেসবুক পোস্ট, সোনারগাঁ বিএনপিতে তীব্র ক্ষোভ বিশ্বকাপ ফাইনালের আগে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎ না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি বরগুনায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন: অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় শীতলক্ষ্যায় জাহাজে ডিবি পুলিশের অভিযান: ১৩’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’ জিম্মি পরিবহন চালকরা নেত্রকোনা টিটিসির দক্ষ প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধে বিধবা নারীকে মারধর, বসতভিটায় হামলা ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কবির মল্লিক গ্রেপ্তার

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কবির মল্লিক গ্রেপ্তার

মোঃ সোহেল আহমেদ / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় পুলিশি অভিযানে ইয়াবাসহ কবির মল্লিক (২৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে আলীগঞ্জ রেলসেতুর ৯২ নম্বর পিলারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কবির মল্লিক দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে দাপা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আলীগঞ্জ রেলসেতু এলাকায় কবির মল্লিকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​আটককৃত কবির মল্লিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার পুলিশ ক্লিয়ারেন্স ও অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর