রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব পারিবারিক কলহে ঘরছাড়া কিশোর, ব্যাগে ৬৪ হাজার টাকাসহ মাদারীপুরে উদ্ধার ফতুল্লায় একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন বারহাট্টায় সাংবাদিক ও এমপিকে গুলি করে হত্যার হুমকি’ থানায় জিডি নারায়ণগঞ্জে আতঙ্কের নাম পুলিশ সোর্স আকাশ ও দ্বীন ইসলাম চট্টগ্রামের বন্যার্তদের পাশে আমতলীবাসী, দুর্গম এলাকায় পৌঁছালো মানবিক সহায়তা সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক

পারিবারিক কলহে ঘরছাড়া কিশোর, ব্যাগে ৬৪ হাজার টাকাসহ মাদারীপুরে উদ্ধার

মো. সোহেল আহমেদ / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পারিবারিক অভিমানের জেরে ঘর ছেড়ে পালিয়ে আসা এক কিশোরকে বিপুল পরিমাণ টাকাসহ উদ্ধার করেছে মাদারীপুর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। বর্তমানে কিশোরটি সম্পূর্ণ নিরাপদ হেফাজতে রয়েছে এবং তার পরিবারের সন্ধান চালানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে এক কিশোরকে দীর্ঘক্ষণ একা ও বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখেন সেখানে কর্তব্যরত আনসার সদস্য অন্তর ও বাদল। গভীর রাতে একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ওভাবে বসে থাকতে দেখে তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা ছেলেটির কাছে গিয়ে পরম স্নেহে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

কথাবার্তার একপর্যায়ে কিশোরটির আচরণে অসংলগ্নতা প্রকাশ পেলে আনসার সদস্যরা তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে নগদ ৬৪,১২০  কিছু খেলনা, পড়ার বইখাতা এবং তার নিত্যব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাবা-মায়ের ওপর মনে কষ্ট ও অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে এসেছে।

উদ্ধারের পর কিশোরটিকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালের আনসার কমান্ডার মোখলেছুর রহমানের জিম্মায় নেওয়া হয়। বর্তমানে সে তার তত্ত্বাবধানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

কিশোরটির পরিচয় শনাক্ত ও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা নিচের দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে: যোগাযোগের নম্বর: ০১৯৩৮-১৭৩৮৪১ (অনন্ত, আনসার সদস্য)


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর