শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পারিবারিক কলহে ঘরছাড়া কিশোর, ব্যাগে ৬৪ হাজার টাকাসহ মাদারীপুরে উদ্ধার ফতুল্লায় একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন বারহাট্টায় সাংবাদিক ও এমপিকে গুলি করে হত্যার হুমকি’ থানায় জিডি নারায়ণগঞ্জে আতঙ্কের নাম পুলিশ সোর্স আকাশ ও দ্বীন ইসলাম চট্টগ্রামের বন্যার্তদের পাশে আমতলীবাসী, দুর্গম এলাকায় পৌঁছালো মানবিক সহায়তা সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান

ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন

মোঃ সোহেল আহমেদ / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সূর্য ডোবার পরপরই এক অন্য রূপ ধারণ করে ফতুল্লার শিল্পাঞ্চল পঞ্চবটি। দিনের ব্যস্ততা শেষে রাতের অন্ধকার নামতেই এই এলাকাটি চলে যায় একশ্রেণির সংঘবদ্ধ ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’ চক্রের নিয়ন্ত্রণে।

সাধারণ পথচারী, শ্রমিক এবং দূরপাল্লার যাত্রীদের জন্য পঞ্চবটির রাত এখন এক মূর্তিমান আতঙ্ক। অথচ এই নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটি মোড়, বিসিক শিল্পনগরীর প্রবেশপথ এবং এর আশপাশের সংযোগ সড়কগুলোতে রাতের বেলা অপরাধীদের তৎপরতা সবচেয়ে বেশি থাকে। দেশীয় অস্ত্রে সজ্জিত ছিনতাইকারীরা ওত পেতে থাকে নির্জন পয়েন্টগুলোতে। সুযোগ বুঝে পথচারীদের গতিরোধ করে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা।

​ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং চরম আকার ধারণ করেছে ‘ফিটিংবাজ’দের দৌরাত্ম্য। এই চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে রিকশা, ইজিবাইক বা পথচারীদের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খেয়ে বা দুর্ঘটনার নাটক সাজিয়ে বানোয়াট ঝামেলার সৃষ্টি করে। পরবর্তীতে সাধারণ মানুষকে হেনস্তা করে এবং ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব হাতিয়ে চম্পট দেয় ফিটিংবাজরা।

একাধিক ​ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের এই বেপরোয়া কর্মকাণ্ড প্রতিদিনের নিয়মে পরিণত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্যজনকভাবে নীরব। রাতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

​ব্যস্ততম এই শিল্পাঞ্চলে রাতের নিরাপত্তা জোরদার করতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর