বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান জিয়া শিশু কিশোর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি গঠন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত আমতলী থেকে বন্যার্তদের পাশে, চট্টগ্রামের পথে স্বেচ্ছাসেবীরা চিহ্নিত সন্ত্রাসী সোহেলের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফতুল্লা: ডিসি ও এসপিকে এলাকাবাসীর স্মারকলিপি আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল তরুণের

জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ,​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক  জাহিদুল ইসলাম প্রিন্স,

উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম, জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন, জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর