মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লার পাগলা থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তবে তাঁকে স্বাগত জানানো হবে। তবে এই ‘স্বাগত’ কোনো সংবর্ধনা বা রাজনৈতিক আতিথেয়তা নয়, বরং এটি তাঁর প্রাপ্য সুষ্ঠু বিচার ও আইনের মুখোমুখি করার একটি প্রক্রিয়া। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই অনড় অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

সরকারের সার্বিক কার্যক্রমের খতিয়ান তুলে ধরতে ডাকা এই সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই উঠে আসে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

উপদেষ্টার কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জবাব দেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন,শেখ হাসিনা আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন তাহলে স্বাগত। আমরা শুরু থেকেই একটা কথা স্পষ্ট করে বলছি-স্বাগত জানাচ্ছি মানে এই নয় যে আমরা ওনাকে নিয়ে উল্লাস করছি। অনেকে হয়তো কার্ড বানিয়ে এমনটা ছড়াতে পারেন। আমরা স্বাগত জানাচ্ছি তাঁর জন্য ইনসাফ ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই।

তিনি আরও যোগ করেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন। বাংলাদেশ সরকার দীর্ঘ সময় ধরেই তাঁকে ভারত থেকে প্রত্যর্পণ করার আনুষ্ঠানিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার বিচার ও দণ্ড কার্যকরের প্রক্রিয়া কেমন হবে, তা নিয়েও বিস্তারিত কথা বলেন উপদেষ্টা। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে।

উপদেষ্টা জাহেদ উর রহমান আরো বলেন, আইনের সব প্রক্রিয়া মেনেই স্বচ্ছতার সাথে বিচার চলবে। এ দেশের সাধারণ মানুষ চায় তাঁর মৃত্যুদণ্ড বহাল থাকুক এবং তা কার্যকর হোক-জনগণ এটাই দেখতে উন্মুখ। তবে বিচার বিভাগের স্বাধীনতাও আমরা নিশ্চিত করব। তিনি যদি আদালতে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন, আর আদালত যদি শেষ পর্যন্ত তাঁর সাজা পরিবর্তন করেন কিংবা খালাস দেন, সেটিও আইনি প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর