রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও আলোচিত সন্ত্রাসী গিট্টু রিপন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। কক্সবাজারে যৌথ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বাহিনী।

 মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে র‍্যাব-১১ সদর কোম্পানি এবং র‍্যাব-১৫ কক্সবাজারের সমন্বিত অভিযানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে গিট্টু রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (দাতা সড়ক) এলাকায়। তিনি হারুনের ছেলে।

র‍্যাব জানায়, গিট্টু রিপন ফতুল্লা ও মাসদাইর এলাকায় সক্রিয় কিলার জাহিদ বাহিনীর অন্যতম সদস্য ও শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড (কন্ট্রাক্ট কিলিং), মাদক ব্যবসা, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ একাধিক অপরাধে ডজনেরও বেশি মামলা রয়েছে।

এছাড়া মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার অবৈধ কারবার নিয়ন্ত্রণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকের আস্তানা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, গিট্টু রিপনের নেতৃত্বে সশস্ত্র সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তিন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত গিট্টু রিপনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর