বকশীগঞ্জ চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগে তিন শতাধিক গাছ বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার
মোঃ হারুন অর রশিদ।
আজ ১২/০৭/২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফুরকান ফারাজী, ওলামা দলের প্রস্তাবিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিবাবক বৃন্দ।
শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার সময় সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ উপহার দিতে হলে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি তা যত্ন সহকারে বড় করার পরামর্শ দেন। এধরণের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
এই গাছ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।