রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে স্বপ্নছোঁয়ার মাদকবিরোধী সচেতনতা ও শিক্ষা উপকরণ বিতরণ আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন! শিক্ষার্থীদের মাঝে সাবেক কমিশনার হারুন অর রশিদের গাছ বিতরণ উপজেলা প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা”জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ বকশীগঞ্জে মিডওয়াইফের অবহেলায় নবজাতকের মৃত্যুর  অভিযোগ,  তদন্ত ও শাস্তির দাবি বকশীগঞ্জে নির্বাচনী আমেজ: বাট্টাজোরে মুরাদুজ্জামান মুরাদের গণসংযোগ শুরু আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা নেত্রকোনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল

উপজেলা প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা”জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

মোঃ বাবুল, নেত্রকোনা প্রতিনিধি / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা, মোবাইল ফোন থেকে ভিডিও ও গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দৈনিক ইনকিলাবের বারহাট্টা প্রতিনিধি জাকিরুল ইসলাম নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৮ জুলাই) দেওয়া অভিযোগে সাংবাদিক জাকিরুল ইসলাম উল্লেখ করেন, সম্প্রতি বারহাট্টা উপজেলা এলজিইডির অধীনে নির্মিত কয়েকটি পুকুর ঘাটের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অপর্যাপ্ত সিমেন্ট দেওয়ার অভিযোগ ওঠে।

এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে তিনি উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের জন্য উপজেলা পরিষদে যান।
অভিযোগে তিনি জানান, ওইদিন বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি বিষয়টি ভিডিও ধারণ করেন এবং এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি চায়ের দোকানে অবস্থানকালে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী শুভ চন্দ্র দাস (সরকার) তার কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান।
সাংবাদিক জাকিরুল ইসলামের অভিযোগ, একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়।

পরে আরও কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে ঘিরে ফেলেন। নিজের নিরাপত্তার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে উপজেলা ভবনের নিচতলায় একটি কেচি গেটের ভেতরে আটকে রাখা হয়।

এ সময় তার মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলা হয়।

এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগ গ্রহণের পর জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান অভিযোগকারী সাংবাদিক।
এ বিষয়ে বক্তব্য জানতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “অভিযোগের বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর