রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
উপজেলা প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা”জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ বকশীগঞ্জে মিডওয়াইফের অবহেলায় নবজাতকের মৃত্যুর  অভিযোগ,  তদন্ত ও শাস্তির দাবি বকশীগঞ্জে নির্বাচনী আমেজ: বাট্টাজোরে মুরাদুজ্জামান মুরাদের গণসংযোগ শুরু আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা নেত্রকোনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়ক, জনপ্রতিনিধিদের নীরবতায় জনদুর্ভোগ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ

বকশীগঞ্জে মিডওয়াইফের অবহেলায় নবজাতকের মৃত্যুর  অভিযোগ,  তদন্ত ও শাস্তির দাবি

মোঃ হারুন অর রশিদ, ​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিডওয়াইফ নাসরিন জাহান নিলার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।

স্বজনদের অভিযোগ, প্রসূতির প্রসবকালীন সময়ে দায়িত্বরত মিডওয়াইফ যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় তদারকি করেননি। সময়মতো সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বজনরা বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিডওয়াইফ নাসরিন জাহান নিলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাইল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর