জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদুজ্জামান মুরাদ-এর গণসংযোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আজ প্রথম দিনে ইউনিয়নের পলাশতলা সকাল বাজার ও পশ্চিম দত্তেরচর সকাল বাজার এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন এই প্রার্থী। সরেজমিনে দেখা যায়, মুরাদুজ্জামান মুরাদ বাজারে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা তাঁকে সাদরে গ্রহণ করেন। চায়ের দোকান থেকে শুরু করে কাঁচাবাজার—সবখানেই এখন তাঁকে নিয়ে চলছে এখান আলোচনা।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, মুরাদুজ্জামান মুরাদ একজন তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে। গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচিত হলে বাট্টাজোর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।