মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি থানায় পৌঁছালে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুব আলম, তদন্ত মোঃ আনোয়ার হোসেন, অপারেশন আজিজুল হকসহ কর্মকর্তাবৃন্দ।

পুলিশের এই পরিদর্শনকে কেন্দ্র করে ফতুল্লা থানা পুলিশের মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর