বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সত্যের পথে অটল গণমাধ্যম: ভয়-চাপ উপেক্ষা করে দায়িত্ব পালনের অঙ্গীকার বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা শ্রীমঙ্গলে পরীক্ষার দিনে দুঃস্বপ্ন, ইউএনও’র উদ্যোগে স্বস্তির নিশ্বাস কুয়াকাটা সড়ক ৬ লেন করার দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হাতের মুঠোয় কৃষিবিদ: এক বছরে ৯২ হাজার চাষির সহায়তায় কৃষি কল সেন্টার ফোনে হুমকি ও মাইক্রোবাসে সশস্ত্র হামলা: আতঙ্কে নারায়ণগঞ্জের এক হাসপাতাল ব্যবসায়ী

জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় সোচ্চার : গয়েশ্বর চন্দ্র

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে একটি নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার কোন্ডা ইউনিয়নের পারজোয়ার ব্রাহ্মণগাঁও স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন নিপুণ রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোজাদ্দেদ হোসেন বাবু। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরু এবং সাধারণ সম্পাদক আফজাল শিকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করে এসেছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।

 

সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জের ১৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কৃতিচর্চা ও সাংস্কৃতিক ব্যক্তিদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর