মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে ফেসবুকে ক্ষোভ যুবদল নেতা নূরুল ইসলাম তেলার দীর্ঘ দুই বছর পর চালু হলো ভারতের পর্যটন ভিসা: জেনে নিন নতুন নিয়ম ও আবেদন প্রক্রিয়া মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকাসহ মালামাল লুটের দাবি আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার বন্দরে শতবর্ষী পৈত্রিক জমি দখলের চেষ্টা: গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি গাড়ি উদ্ধার বন্দরে সালিশের পরও মেলেনি সমাধান, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রাণহানি: গ্রেপ্তার ১ মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ- জামালপুর / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে বাজেটের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

‎ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা ২৭ পয়সা এবং ব্যয় ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা ২৭ পয়সা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় সমানভাবে ২৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

‎এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সা এবং ব্যয় ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৩ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৪৫ টাকা, রাজস্ব ব্যয় ২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা, উন্নয়ন খাতে আয় ৫ কোটি ৬০ লাখ ৯ হাজার ৬২১ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮৫০ টাকা।

‎বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফ আলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে পৌর প্রশাসক আসমা-উল-হুসনা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর