মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার নাশকতা রোধে সতর্ক প্রশাসন: নারায়ণগঞ্জসহ ৬ জেলায় নামছে সেনাবাহিনী কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল  ভারতীয় ভোগ্যপণ্য ও কম্বলসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেফতার- ৮ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো জরম্নরি সংস্কারের নির্দেশ মৌলভীবাজারে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া

সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

মোঃবাবুল, নেত্রকোণা / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সরকারি হালটের গাছ কাটাসহ জমি সংক্রান্ত বিরোধ, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের তীর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে কর্মরত রায়পুর গ্রামের বাসিন্দা দীপায়ন দত্ত মজুমদার ববির দিকে।

 

স্থানীয়দের অভিযোগ, সরকারি চাকরির প্রভাব খাটিয়ে সরকারি সম্পদ ব্যবহারে অনিয়ম, জমি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগের ঘটনা দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সরকারি হালটের গাছ কাটার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে দাবি স্থানীয়দের।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অতীতে বিভিন্ন উপজেলায় খাদ্য গুদামের দায়িত্ব পালনকালে চাল আত্মসাৎ ও প্রশাসনিক অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন। এছাড়া দেবোত্তর সম্পত্তির নাম ব্যবহার করে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় এবং জমি সংক্রান্ত বিরোধে একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও ওঠে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য অনুযায়ী, কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাকে সামাজিক চাপ, ভয়ভীতি কিংবা মামলার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন বলেও দাবি করা হয়।

 

এদিকে এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, সরকারি হালটের গাছ কাটা নিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হেকিমের উত্থাপিত অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় বিভাজন ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রায়পুর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

অভিযোগকারীরা সরকারি সম্পদ রক্ষা, জমি সংক্রান্ত বিরোধের স্বচ্ছ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো প্রশাসনিক উদ্যোগ না নিলে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট গাছগুলো ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর