শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

গত ১৭ বছর হায়না, ফ্যাসিস্টদের আক্রমনে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে: মামুন মাহমুদ

বিশাল আহমেদ / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৮বছর আগে সৃষ্টি হলেও আমাদের গতিশীল এবং সঠিক নেতৃত্বের কারনে আজকে পর্যন্ত ৪৮বছর পরেও এই দলের জনপ্রিয়তা দিন দিন শুধু আকাশচুম্বী হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এসময় কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই বাংলাদেশে যতগুলো অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হয়েছে প্রত্যাকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে।

দীর্ঘ ১৭ বছর লড়াই,সংগ্রামের মধ্যদিয়ে, মানুষের ভোটের অধিকার আদায়ের মধ্যদিয়ে, আমাদের নেতাকর্মীদের অনেক আত্মত্যাগের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত নির্বাচনে সর্বাধিক আসন পেয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাটি এবং মানুষের একটি মাত্র পছন্দের দল রয়েছে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
যে,দলের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৭ বছর হায়না, ফ্যাসিস্টদের আক্রমনে বাংলাদেশ যেভাবে বিধ্বস্ত হয়েছে, যেভাবে তারা এই বাংলাদেশ,কে ধ্বংস করেছে, প্রত্যাকটি প্রতিষ্ঠান,কে তারা ধ্বংস করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বিধ্বস্ত বাংলাদেশ,কে বিধ্বস্ত অর্থনীতিকে, বিধ্বস্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকারসহ মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সকল জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া ও রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সাংগঠনিক সম্পাদক শেখালী রাণী দাস, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম হিরা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সিদ্দিকুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সদস্য জুয়েল রানা, বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বিউটি আক্তার, থানা মৎসজীবী দলের সভাপতি মেহেদী হাসান সানিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর