সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি, এবং সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নির্ভয় নারী’ নয় মাসব্যাপী প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে অত্র বিদ্যাললে প্রঙ্গণে এ প্রকল্পের উদ্ধোধন করা হয়।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কিশোরীদের যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩-আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এসময় প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ ৩-আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, সংসদ সদস্য আছি আমরা মেয়েদেরকে শ্রদ্ধা করি ও ভালোবাসি।
আপনারা যারা আছেন মা ও মেয়ে সমতুল্য,তাদের যেনো কোন ক্ষতি না হয় আমরা সেদিকে দৃষ্টি রেখেছি। এখানে আমরা আছি ও প্রশাসন আছে যে কোন সমস্য হলে আমাদের,কে জানাবেন আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি এর সভাপতি নাসরীন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি এর সাবেক গভর্নর ও সার্ভিস চেয়ার ফাহমিদা করিম, জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি এর সহ-সভাপতি সানজিদা হক, রেকডিং সেক্রেটারি রুবাবা তারিক, করেসপন্ডেন্ট ফাইকা রহমান, কো-ট্রেজারার মেহজাবিন হাশিম, চেয়ার আ্যাটেনডেন্স জান্নতুল ফেরদৌস রুনা, পরিচালক জাকিয়া আলী ভূইয়া, ডা. রুবিনা হুসাইন, রেহানা আশরাফ, সাবরিনা সিদ্দিক ও সদস্য মমতাজ চৌধুরী প্রমূখ।
সভাপতি বক্তব্য নাসরীন খান বলেন, আজ আমরা জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি এখানে শুধু একটি প্রকল্পের উদ্বোধন করতে আসিনি আজ আমরা এসেছি একটি প্রশ্নের সামনে দাঁড়াতে একজন নারী কেন ভয় নিয়ে পথ চলবে, কেন তার নিরাপত্তা অন্য কারও দয়ার ওপর নির্ভর করবে কেন অন্যায়ের শিকার হয়েও তাকে চুপ থাকতে হবে?
আমাদের উত্তর একটাই না।
নারী ভয় পেয়ে বাঁচবে না নারী মাথা নিচু করে বাঁচবে না, নারী নিজের অধিকার না জেনে বাঁচবে না, আর সেই বিশ্বাস থেকেই আজ শুরু হচ্ছে আমাদের নয় মাসের পথচলা নির্ভয় নারী।
এসময় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমাদের নয় মাসব্যাপী টেকসই প্রকল্প নির্ভয় নারী।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নারীর প্রতি যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধ নারীর নিরাপত্তা নিশ্চিত করা নিজের অধিকার সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা।
এই প্রকল্পের আওতায় ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। তাদের শেখানো হবে কীভাবে হয়রানি বা অন্যায়ের পরিস্থিতি মোকাবিলা করতে হবে, কোথায় সহযোগিতা চাইতে হবে এবং কীভাবে নিজেদের ও অন্যদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।
একটি মেয়েকে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে পারলে সে শুধু নিজেকেই নিরাপদ রাখবে না, তার পরিবার, সহপাঠী এবং সমাজকেও সচেতন করবে।