শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

রাহাদ হোসেন / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বিরুদ্ধে নানা অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়।

​জানা যায়, বিভিন্ন অনিয়ম ও নারী কেলেঙ্কারির ঘটনায় ইতিপূর্বে বিদ্যালয় থেকে অপসারণ বা বের হয়ে যাওয়া কাজী জুয়েল রানা সম্প্রতি পুনরায় বিদ্যালয়ে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর পরই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শত শত শিক্ষার্থী দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে এই মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে জুয়েল রানার বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশচেষ্টা বন্ধের দাবি জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং এর সুনাম বজায় রাখতে অভিযুক্ত শিক্ষককে কোনোভাবেই বিদ্যালয়ে ফিরতে দেওয়া হবে না।

​শিক্ষার্থীদের এই মানববন্ধনের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি শিক্ষাবোর্ড থেকে কাজী জুয়েল রানাকে একটা জয়েনিং লেটার দেওয়া হয়েছে। কিন্তু দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে তা জানি, এখন জানতে পারলাম।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর