সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ খানকে পুনরায় একই থানায় পদায়নের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ‘জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার (৬ অগাস্ট ) দুপুরে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মৌখিকভাবে এ দাবি জানান তারা।

স্থানীয় ও জুলাই যোদ্ধারা জানায় , এএসআই হামিদ খান ফতুল্লা মডেল থানায় কর্মরত থাকাকালীন মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা এবং রেকর্ড সংখ্যক ওয়ারেন্ট তামিল করে এলাকায় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তার কর্মদক্ষতা ও অনমনীয় অবস্থানের কারণে স্থানীয় অপরাধী ও মাদক চক্র কোণঠাসা হয়ে পড়ে।

​আবেদনকারীদের অভিযোগ, এএসআই হামিদ খানের ব্যাপক জনপ্রিয়তা ও সততায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিজেদের অপকর্ম অব্যাহত রাখতেই চক্রান্ত করে তাকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

​এ বিষয়ে জুলাই যোদ্ধা বাবু আহাম্মেদ জানান, ফতুল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারে হামিদ খানের মতো দক্ষ ও সৎ পুলিশ অফিসারের বিকল্প নেই। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে অপরাধ দমনে তাকে দ্রুত ফতুল্লা মডেল থানাতেই পুনর্বহাল করার জন্য জেলা পুলিশ সুপারের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর