সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ

মোঃ হারুন অর রশিদ, ​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে আকস্মিক জলাবদ্ধতার কারণে যাতায়াতের প্রধান সড়ক বা মেইন রোডসহ আশপাশের এলাকায় পানি জমে চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের কষ্ট লাঘবে তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজ্বী রাসেল মাহমুদ। তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন।


‎​আজ মঙ্গলবার, ৪ঠা আগস্ট দুপুরে যাতায়াতের মেইন রোডের উপর জমে থাকা পানি নিষ্কাশনের এই উদ্যোগ বাস্তবায়িত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি জমে যাতায়াতের প্রধান সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষের পথচলা প্রায় বন্ধ উপক্রম হয়েছিল। বিষয়টি নজরে আসার পর হাজ্বী রাসেল মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে দ্রুত পদক্ষেপ নেন এবং শ্রমিক ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি করেন।
‎​
‎​এ সময় তাঁর সাথে দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনদুর্ভোগের এই সময়ে এমন উদ্যোগে এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর