সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে কলমাকান্দায় বিএনপির বিজয় র‍্যালি

নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি কলমাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।

র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে ৫ আগস্টকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তারা জনগণের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর