সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

বন্দরে মা ও চার কন্যাকে আটকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের চেইন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক গৃহপরিচারিকা ও তার চার কন্যাকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহপরিচারিকা হিসেবে কর্মরত সুফি বেগমকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে অভিযুক্ত করে বাড়ির মালিক ও তার তিন ভাই তাকে এবং তার চার মেয়েকে একটি কক্ষে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন। এ সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের একপর্যায়ে সুফি বেগমের ছোট মেয়ের আঙুলে ইলেকট্রনিক প্লাস দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি চুরির অভিযোগ স্বীকার করাতে নানা ধরনের চাপ প্রয়োগ করা হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, থানায় অভিযোগ করার পর সেটি প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আপস-মীমাংসার চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের ভাষ্য, অভিযুক্ত পক্ষ ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর