জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক অনুমোদিত গাইবান্ধা জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে মোঃ রকিবুল হাসান কাওছার-কে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
সোমবার (০৪ অগাস্ট ) কেন্দ্রীয় পরিষদের অনুমোদিত এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল হাসান কাওছারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত এই আংশিক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় পরিষদের কাছে অনুমোদনের জন্য পাঠাবে।
নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুল হাসান কাওছার বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, গাইবান্ধা জেলার শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার লক্ষ্যে তিনি অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
এদিকে, গাইবান্ধা জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদনের খবর প্রকাশের পর সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল থেকে মোঃ রকিবুল হাসান কাওছারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।