শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ

আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন

মো. সোহেল আহমেদ / ১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ইকবাল হোসেন দীর্ঘ প্রায় ৩৭ বছর দায়িত্ব পালনের পর শুক্রবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। এদিন তিনি মসজিদটিতে ইমাম ও খতিব হিসেবে শেষ জুমার নামাজ পরিচালনা করেন। বিদায়ের মুহূর্তে মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা যায়, প্রায় চার দশক ধরে তিনি নিষ্ঠা, সততা ও ধর্মীয় অনুশাসন মেনে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ প্রচার এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় তার ভূমিকা স্থানীয় মুসল্লিদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

একাধিক মুসল্লি বলেন, হাফেজ মাওলানা ইকবাল হোসেন একজন সৎ, বিনয়ী ও আল্লাহভীরু মানুষ। দীর্ঘ ৩৭ বছরের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো বিতর্ক বা অভিযোগ শোনা যায়নি। তিনি শুধু একজন ইমাম নন, আমাদের অভিভাবকের মতো ছিলেন। তার বিদায়ে আমরা একজন অভিজ্ঞ ও আদর্শ আলেমকে হারালাম। আল্লাহ তাআলা তার খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরবর্তী জীবনের সার্বিক কল্যাণ কামনা করি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর