মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে পুড়ল ৬ প্রাণ, শোকে কাঁদছে নারায়ণগঞ্জ আমতলী: শ্রমিকদল সভাপতির হত্যা মামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আমতলীতে জন্মগত প্রতিবন্ধী সজীবের আজীবন ভরণ-পোষণের দায়িত্ব নিল ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, মলম পার্টির দুই নারী গ্রেপ্তার নির্দোষ হয়েও আজ আমি অপরাধী: আদালত প্রাঙ্গণে আইভীর আক্ষেপ স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩ ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার বন্দরে অনিয়মের অভিযোগে ২ বিরিয়ানি হাউজকে ১১ হাজার টাকা জরিমানা

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, মলম পার্টির দুই নারী গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মলম পার্টির দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত চক্রের দুই পুরুষ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেন সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী পরিচয়ে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছানোর পর তারা পানি পান করার অজুহাতে অটোরিকশাটি থামাতে বলেন। পরে চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা চালায় চক্রটি।

এ সময় চালকের অস্বাভাবিক অবস্থা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও নূপুর আক্তার ও জান্নাতকে আটক করা হয়। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশাচালকের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া দুই সহযোগীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর