মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নির্দোষ হয়েও আজ আমি অপরাধী: আদালত প্রাঙ্গণে আইভীর আক্ষেপ স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩ ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার বন্দরে অনিয়মের অভিযোগে ২ বিরিয়ানি হাউজকে ১১ হাজার টাকা জরিমানা জিলাপির ভিডিও দিয়ে শুরু, এবার পেশাদার সাংবাদিকতায় তাজু ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীনের মৃত্যু রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Oplus_131072

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক গৃহবধূকে কৌশলে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,আচুরা এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি বেপারী (২৮), আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) এবং মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকার আজিজ ঢালীর বাগানে ভুক্তভোগীর স্বামী রাজিব আহাম্মেদ খানকে ডেকে নেন হযরত আলী খন্দকার। সেখানে পৌঁছানোর পর হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী, ইমন খন্দকারসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বেঁধে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পরে তার স্ত্রীকে মোবাইল ফোনে ঘটনাস্থলে ডেকে আনা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে দুই অভিযুক্ত ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ঘটনার খবর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে অভিযানের মাধ্যমে তিনজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে প্রধান অভিযুক্ত হযরত আলী খন্দকারের স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজন এবং তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে ভিকটিমের স্বামীর সঙ্গে অভিযুক্তের স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর