রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে জ/বা/ই করে হ/ত্যা একটা ফুটওভার ব্রিজ করতে কত বছর ও কত কোটি টাকা দরকার: রুহুল আমিন সিকদার বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার ধর্মের দোহাই দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না’ ফতুল্লায় কৃষক দলের সম্মেলনে তুহিন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫ ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে জ/বা/ই করে হ/ত্যা

নেত্রকোনা প্রতিনিধি: মোঃ বাবুল / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাহফুল (৩৫) নামে দুই কন্যা সন্তানের এক বাবাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তাঁর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Oplus_131072

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল। ভোরে তাঁর মা ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মাহফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার পেছনে প্রকৃত কারণ কী এবং কারা জড়িত তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর