বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার সাথে অসদাচরণ: বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন ১৭ পুলিশ কর্মকর্তা ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক,অতঃপর… সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ফার্মেসিতে অনিয়ম: কুতুবপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পেট্রোল বোমা হামলা, গ্রেফতার ১ কমলগঞ্জে জমির অভাবে আটকে আছে ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩ স্কুলের জমি দখল ও চাঁদা দাবি: এনসিপি নেতা কাফিসহ তিনজনের নামে মামলা বিপদত্তারিনী পূজায় শীষ মহল মন্দিরে জেলা সনাতন পার্টির পরিদর্শন

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি মো. জুবায়েদ (২৮)। এছাড়া আটক হওয়া অন্যরা হলেন,মোতালেব, মামুন গাজী, ইসলাম, রাশেদ খান, আসুরা বেগম, ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন এবং আল আমিন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, দুইজন চুরি মামলার আসামি, একজন বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন। অভিযানের সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর