শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা। অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর একটি সংঘবদ্ধ চক্র সাইনবোর্ড এলাকায় চলাচলকারী সিএনজি অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের চেষ্টা করছে। মালিক-শ্রমিকদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা সফল না হলেও বিভিন্নভাবে চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা আদায়ের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবহন খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে এবং এর নেতিবাচক প্রভাব যাত্রীসেবার ওপরও পড়ছে। তাই অবিলম্বে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। একই সঙ্গে দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর