শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

জনি হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জনি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে সব আসামিকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, মামলার একাধিক আসামি এখনও পলাতক থাকায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা আব্দুস শুক্কুর মিয়া, ভাই এম তানভীর, আবু বকর সিদ্দিক, ভগ্নিপতি আল-আমিন, চাচা মিজানুর রহমান মিলনসহ দেলপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, হত্যা মামলায় অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নী, মো. সৈকত, হাফসা আক্তার (শৈলী), লিংকন, আমিনা বেগমসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা জরুরি। তাদের দাবি, পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, গত ২৯ জুন ভোরে ফতুল্লার দেলপাড়া এলাকায় জাহাঙ্গীর আলম জনি নিহত হন। ঘটনার পর পুলিশ তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নীকে গ্রেপ্তার করে। পরে নিহতের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফারজানা আক্তার মুন্নী, মো. সৈকত, হাফসা আক্তার (শৈলী), লিংকনসহ কয়েকজনকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ফারজানা আক্তার মুন্নী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর